৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:৩৫ এএম BDST banglanew24
15 Jul 2012   08:03:03 PM   Sunday BdST
E-mail this

টেস্ট দলে ফিরলেন বোপারা


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টেস্ট দলে ফিরলেন বোপারা

লন্ডন: আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার রবি বোপারা।

১৩ সদস্যের দলে পাঁচজন পেসার রেখেছেন ইংলিশ নির্বাচকরা। তারা হলেন গ্রাহাম ওনিয়ন্স, স্টিভেন ফিন, টিম ব্রেসনান, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।

এ সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ তে ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড। সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে নির্বাচকদের ডাকের অপেক্ষায় ছিলেন। ব্যাট হাতে ১৮২ রান ও বল হাতে ৪ উইকেট পাওয়ায় তাকে উপেক্ষা করতে পারেননি নির্বাচকরা। যদিও চোটের জন্য এর আগে খেলতে পারেননি শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এ মুহূর্তে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। তবে আসন্ন তিন টেস্টের সিরিজের সবকয়টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে ইংল্যান্ডকে টপকে তারা উঠে যাবে এক নম্বরে। ১৯ জুলাই ওভালে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে উভয় দল।

ইংল্যান্ড স্কোয়াড: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), আলিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, রবি বোপারা, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসনান, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন ও গ্রাহাম ওনিয়ন্স।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান