৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৭:৩১ পিএম BDST banglanew24
05 Jul 2012   10:57:11 AM   Thursday BdST
E-mail this

চট্টগ্রাম নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে তাদের বিস্তারিত কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ। অজ্ঞাত দু’ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বায়েজিদ থানার বালুচড়া বাজারে সামনে একটি সড়ক দুর্ঘটনায় একজন মারা যান।

অপরদিকে, বুধবার রাত ১১টার দিকে একই থানার অক্সিজেন মোড়ে বাসের ধাক্কায় নিহত হন আরও একজন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির হাবিলদার মো. ওয়াসিম বাংলানিউজকে বলেন, ‘চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন মোড় এবং বালুচড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘এদের মধ্যে একজনকে বৃহস্পতিবার সকালে বালুচড়া এলাকায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

ওয়াসিম জানান, নগরীর অক্সিজেন মোড়ে বাসের ধাক্কায় গুরুতর আহত আরেক ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় বুধবার রাতে পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এমবিএম/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান