১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:৫৪ পিএম BDST banglanew24
01 Aug 2012   07:12:22 PM   Wednesday BdST
E-mail this

জাবিতে জুবায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন


জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম শাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ছাত্রলীগের ৩ দফা দাবি হলো- একটি নিরপক্ষ তদন্ত এবং ন্যায় বিচারের প্রত্যাশায় বর্তমান প্রশাসনের কাছে পুনরায় জুবায়ের হত্যার বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করা, প্রকৃত দোষীদের বিচারের সম্মুখীন করা, জুবায়েরের নামে একটি সড়কের নামকরণ ও ৮ জানুয়ারি শহীদ জুবায়ের দিবস ঘোষণা করা।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান