৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৪৫ এএম BDST banglanew24
26 Jun 2012   08:35:32 PM   Tuesday BdST
E-mail this

সিরিয়ার সহিংসতা: লড়াই ছড়িয়ে পড়েছে দামেস্কের উপকণ্ঠেc


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিরিয়ার সহিংসতা: লড়াই ছড়িয়ে পড়েছে দামেস্কের উপকণ্ঠেc

ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে সামরিক বাহিনী ও বাশার বিরোধী বিদ্রোহী যোদ্ধারা রাতভর ভয়াবহ সংঘাতে লিপ্ত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সোমবার দিবাগত রাত ধরে চলা এ সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক লোক নিহত হয়। সিরিয়ার সহিংসতা পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি মানবাধিকার সংগঠন সংবাদমাধ্যমকে সহিংসতার এ খবর নিশ্চিত করেছে।

সিরিয়ান অবসার্ভেটরী ফর হিউমান রাইটস মঙ্গলবার জানায় সোমবার দামেস্কের বিভিন্ন স্থানে সরকারি রিপাবলিকান গার্ড বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের রাতভর সংঘর্ষ চলে। সিরিয়ায় সহিংসতা গত কয়েক সপ্তাহে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়ে বর্তমানে রাজধানীতেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন মানবাধিকার গ্রুপটির প্রধান রামি আবদেল রহমান।

তিনি বলেন, সোমবার রাতের লড়াইয়ে সরকারি বাহিনী আর্টিলারির সহায়তা গ্রহণ করে। রাজধানীর এত নিকটে এই প্রথম সরকারি বাহিনীর আর্টিলারির ব্যবহার বলেও উল্লেখ করেন তিনি। দামেস্কের কাদিসিয়া উপশহরে অবস্থিত সরকারি বাহিনীর একটি কামানও বিদ্রোহীরা এসময় উড়িয়ে দেয় বলে জানান তিনি। এই এলাকাতেই বাশার অনুগত রিপাবলিকান গার্ড বাহিনীর মূল সেনা ব্যারাক অবস্থিত।

এদিকে সিরিয়ার সহিংসতায় সোমবার সারাদিনে ৯৫ জন লোক নিহত হয়েছে। যাদের মধ্যে ৬১ জনই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা। বেসামরিক লক্ষবস্তুতে সেনাবাহিনীর নির্বিচার গোলাবর্ষণের কারণেই এই বেসামরিক হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সিরিয়ায় গত বছরের মার্চে শুরু হওয়া গণআন্দোলন এবং তৎপরবর্তী সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১৫ হাজার লোক নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান