৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:২৩ পিএম BDST banglanew24
01 Jul 2012   12:00:14 AM   Sunday BdST
E-mail this

শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ যথাসময়েই শেষ হবে: শিল্পমন্ত্রী


সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ যথাসময়েই শেষ হবে: শিল্পমন্ত্রী

সিলেট: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ শেষ হবে। চলতি বছরের এপ্রিল মাসে প্রকল্পটির প্রাথমিক কাজ শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করে কারখানাটি দ্রুত উৎপাদনে যেতে পারবে।

শনিবার মন্ত্রী ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
 
এ সময় সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, বর্তমান সরকার শিল্পখাতকে ঢেলে সাজাতে দেশে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছে। এরই ধারাবাহিকতায় ফেঞ্জগঞ্জে এ বৃহত্তম সার কারখানাটি স্থাপিত হচ্ছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল কমপ্লিট প্লান্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন লিমিটেড’র ওয়ান জিং, লিওজিয়াং নান, সানজিয়া, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, শাহজালাল সার কারখানার প্রকল্প পরিচালক কামরুজ্জামান, ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল, জিএম (অর্থ) মিজানুর রহমান, ফেঞ্চুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রসময় চক্রবর্তী, জিএম (টেকনিক্যাল) ইসকান্দর আলী প্রমুখ।                                    

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুন ৩০, ২০১২
এসএ/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান