৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:০২ এএম BDST banglanew24
21 Jun 2012   07:39:37 PM   Thursday BdST
E-mail this

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষক কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নিয়মিত বার্ষিক প্রবৃদ্ধি প্রদান, মেডিক্যাল ভাতা প্রদানসহ ১৭ দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার একযোগে সারাদেশের সকল স্কুল, কলেজ ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে তারা এ কর্মবিরতি পালন করেন।

এদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ক্লাস ও একাডেমিক কার্যক্রম হয়নি।

বেসরকারি কারিগরী শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নিয়মিত বার্ষিক প্রবৃদ্ধি প্রদানসহ ১৭ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

তিনি জানান, গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও ঐক্য পরিষদের আহ্বায়ক আতিয়ার রহমানের ঘোষণা অনুযায়ী এ কর্মসূচির পালন করা হলো।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ২১, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান