১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:৫৫ পিএম BDST banglanew24
27 Jun 2012   01:25:04 AM   Wednesday BdST
E-mail this

বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম থেকে রেলের সকল যাত্রা বাতিল


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম রেলপথে সীতাকুণ্ডের ভাটিয়ারি ও কুমিরার মধ্যবর্তী এলাকায় রেলসেতুর একাংশ ভেঙে পড়ায় বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটসহ অন্যান্য জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকবে। এ জন্য চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটসহ অন্যান্য জেলার যাত্রা বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। বাংলানিউজকে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এসব তথ্য জানিয়েছেন রেলের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি আরও জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন চলাচল বন্ধ হয়নি। ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন ভাটিয়ারি পর্যন্ত আসছে এবং আসবে, এর পর চট্টগ্রাম রেল স্টেশন পর্যন্ত পৌছার জন্য রেল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা রেখেছে বলে তিনি জানান।

বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজাহান রাতে বাংলানিউজকে বলেন, “যাত্রীদের সুবিধার্থে বর্তমানে একটি টিম সেখানে কাজ করছে।”  সাময়িক অসুবিধার জন্য তিনি বাংলানিউজের মাধ্যমে রেলের যাত্রী সাধারণের কাছে দু:খ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০১০২ ঘন্টা, জুন ২৭, ২০১২
এডিএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান