৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৭:০১ পিএম BDST banglanew24
09 Jun 2012   07:10:54 PM   Saturday BdST
E-mail this

আসিফ আবরার এর ৪টি কবিতা


বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আসিফ আবরার এর ৪টি কবিতা

নেশা
-------

অন্ধ কাকটা মাটি ঠুকরে জ্যোৎস্না খাচ্ছে।
আমি ওর পাশে বসে সেই তখন থেকে চোখ বুজে আছি। ভাঙা বেঞ্চিটাতে তন্দ্রার মতো নেশা নেশা লাগে।
মাথার ওপরে গাছটার কোনো পাতা নেই। কাকটা প্রেমের গল্প বলে। আমি কেমন নেশার মতো হাসি। মৃদু মৃদু।
কাকটা এখন মানুষ দেখে। চোখ কেমন পিটপিট করে তাকাচ্ছে। "ইশ! কি নোংরামি! তুমি কি বলো?" বলে ও আমার দিকে তাকালো।
আমি তন্দ্রাচ্ছন্ন হাসলাম।
"হতে পারে! আপাতত রাতকে বাড়তে দাও!"


অপ্রকাশ্য এবং
-----------------
 
সত্যেরও ঊর্ধ্বে যে সত্য থাকে
তাকে আমি সত্য বলি না
অদ্ভুতেরও অদ্ভুত থাকে
যুগলের পেছনে জিভ বের করে ছোটে বুভুক্ষু কাক।
সাম্প্রতিক বিকেলে একদিন হতে পারে এক কাপ চা
কাঁধের বকুলতলা ফেলে রাখা চুল
একদিন মিথ্যার হাওড়ে যৌনসত্যে দীক্ষা নেবো।
 
কেননা আমি মিথ্যাকেও ঠিক মিথ্যা বলি না।
 

 
"The End" দেখা হয়ে গ্যাছে
-------------------------------

সব ক`টা সিনেমার "The End" দেখা হয়ে গ্যাছে
"একদা সন্ধ্যায় তোমার হাত ধরে থিয়েটারে যাবো"-
এ জাতীয় আশ্বাসে আজকাল পটি না বড়।
 
তারপরও বায়োস্কোপের ঠোঁট
যক্ষিণীর স্তনে লেগে থাকে সদ্য বৃষ্টিফেরত সোঁদা গন্ধ
আর লেবুজলে আদাকুঁচি এককাপ চা!
 
এতোটা দুপুর যায়...তবু সন্ধ্যা আসে না...আমার সন্ধ্যা আসে না...
 
 
ঘুম
---
চিবুক ছুঁলেই জানি জিভে তোর স্বাদ
এ্যাতোটা সুলভে ঘুম ভাঙে না আমার।
 
তুইও বাতাস হলি...
শিমুলতুলোর রাত কতটা পোহালো? কতটা মলিন?
আমারও কি এলো তবে সুতো-ছেঁড়া দিন?
 
চিঠি দিস!
আমি ভুলে যাই, তবু জামরুল পাতা ভোলে নাই
দূরত্ব যত বাড়ে প্রেম ততো ঘুড়ি হয়ে যায়!
 
 
বাংলাদেশ সময় ১৮৫৮, জুন ৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান