৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:৪৭ পিএম BDST banglanew24
03 Aug 2012   11:33:05 AM   Friday BdST
E-mail this

মুম্বাইতে বাংলাদেশ উপ-হাইকমিশন চালুর প্রস্তুতি


মুম্বাই সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুম্বাই: ভারত সরকারের কাছে সবুজ সংকেত পেয়ে বাণিজ্য নগরী মুম্বাইতে উপ-হাইকমিশন চালু করার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার।

সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষে বা সামনের বছরের শুরুর দিকে হাইকমিশনের কাজ আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

সম্প্রতি,  উপ-হাইকমিশন চালুর বিষয়ে দিল্লিস্থ ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম  মুম্বাইতে সফর করে গেছেন। এই সফরের বিষয়টি নিয়ে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল এস শঙ্কর নারায়ণন ও মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে আলোচনা করেছেন।

রাজ্য প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে তারেক এ করিমের হাইকমিশন ভবনের জন্য পছন্দের তালিকায় রয়েছে নরিম্যান পয়েন্ট বা মালবার হিলস এলাকা। মুম্বাইয়ের ওই দুটি অঞ্চল ছাড়াও শহরতলীর বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সও তার পছন্দ হয়েছে।

মুম্বাইতে উপ-হাইকমিশন চালু হলে এটি হবে কলকাতার পর দ্বিতীয় উপ-হাইকমিশন কার্যালয়।

বাণিজ্যিক কারণ ছাড়াও অনেক বাংলাদেশি নাগরিক ক্যান্সারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় পশ্চিম ভারতে আসেন। বেশ কয়েকটি রাষ্ট্রের ভিসার জন্য মুম্বাইতে আসতে হয় তাদের। এছাড়াও পুনে ও মুম্বাইতে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।

এখন বাংলাদেশের ভিসা পেতে এই অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দিল্লি যেতে হয়। মুম্বাইতে উপ-হাইকমিশন চালু হলে এই সব সমস্যার সমাধান হবে বলে মনে করছে কূটনৈতিকমহল।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান