গ্যাংনাম স্টাইল খ্যাত কোরিয়ান তারকা সাই মালয়েশিয়ার একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে জানা গেছে। মালয়েশিয়ার রুলিং কোলিশন এর আয়োজনে পারফর্ম করবেন এই জনপ্রিয় শিল্পী। তরুণ ভোটারদের আগ্রহ বাড়াতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। কারণ সাই এখন সাড়া পৃথিবীর তরুণদের কাছেই প্রিয় ।
মালয়েশিয়ান চাইনিজ এসোসিয়েশন থেকে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি পেনাং এর একটি দ্বীপে চাইনিজ নিউ ইয়ার উদযাপন অনুষ্ঠানে গান গাইবেন এই কোরিয়ান তারকা। ইউ টিউবে সবচাইতে বেশি ভিডিও দেখার রেকর্ড গড়া গ্যাংনাম স্টাইল গানটিও এই প্রোগ্রামে গাইবেন সাই।
মালয়েশিয়ার ২৯ মিলয়ন মানুষের প্রায় শতকরা ২৫ ভাগ চাইনিজ এবং তারা চাইনিজ লুনার প্রতি বছরই এই বিশেষ নববর্ষ অনুষ্ঠান উদযাপন করে থাকেন। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ আরো অনেক গুণীব্যক্তি বর্গ।
সূত্র : ইন্ডিয়া টাইমস
বাংলাদেশ সময় : ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন