৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১০:৫২ পিএম BDST banglanew24
08 Aug 2012   07:57:16 PM   Wednesday BdST
E-mail this

ক্রিস্টেন স্টুয়ার্ট: নিজেই নিজের বড় শত্রু!


ইশতিয়াক হেসেন লাবিব
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্রিস্টেন স্টুয়ার্ট: নিজেই নিজের বড় শত্রু!

বেশ কিছুদিন আগে ইন্টারনেটে প্রকাশ পাওয়া ‘স্নো হোয়াইট অ্যান্ড দি হান্টসম্যান’ ছবির পরিচালক রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্টের ঘনিষ্ঠ কিছু ছবি নিয়ে হলিউডে সমালোচনার ঝড় যেন এখনও থামছে না। এতে স্টুয়ার্টের ব্যক্তিগত জীবনে রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্কের অবনতি তো ঘটেছেই, সেই সঙ্গে তার কর্মক্ষেত্রেও পড়েছে সমান প্রভাব।

বিষয়গুলো নিয়ে বেশ ভেঙে পড়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তিনি এখন প্রায় সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। স্বাস্থ্যের প্রতিও একদম যতœ নিচ্ছেন না। নিজেকেই সব কিছুর জন্য দায়ী ভেবে নিজেই নিজের শত্রু হয়ে গেছেন।  

এ প্রসঙ্গে রিলেশনশিপ বিশেষজ্ঞ ডা. ফিল ডেমভো বলেন, “ক্রিস্টেনের এখন সাহায্যের প্রয়োজন। তিনি তার কৃতকর্মের জন্য নিজেকে দোষী ভেবে নিজের ওপর অত্যাচার করছেন।”

তিনি আরও বলেন, “বাইরের মানুষসহ রবার্ট প্যাটনসন, সবাই ক্রিস্টেনকে দোষী ভাবছেন। আর ক্রিস্টেন স্টুয়ার্ট নিজেকেই নিজের শত্রু ভাবছেন।”

একটি সূত্রে জানা যায়, ক্রিস্টেন এখন সারাদিন আইসক্রিম ছাড়া কিছুই খাচ্ছেন না। বেশ কিছুদিন ধরেই শরীর স্বাস্থ্যের প্রতি তিনি চরমভাবে উদাসীন।

তার এই অবস্থা আর কতদিন চলবে তা সময়ই বলে দেবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান