ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের সাধারণ সভা (এজিএম) রোববার অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের এজিএম রোববার সকাল ১০টায় ইনিস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল চলতি অর্থবছরের ২৬ এপ্রিল।
২০০৭ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরি কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা মার্কেট লট ১০০টিতে।কোম্পানিটির পরিচালনা পর্ষদে ৬৩ দশমিক ৪৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৮ দশমিক ৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৮ দশমিক ২২ শতাংশ শেয়ার।
প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ২০০৯ সালে ২০ শতাংশ এবং ২০১০ সালে ২২ শতাংশ ইস্যু করেছিল।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ০১, ২০১২
এসএমএকে/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর