২৫ জানুয়ারি থেকে নতুন চ্যানেল এসএ টিভিতে প্রচার শুরু হচ্ছে ‘চুপকথা’ নামে একটি নতুন ধারাবাহিক নাটকের । মাতিয়া বানু শুকুর রচনা এবং নজরুল ইসলাম রাজুর পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেহরিন ইসলাম নিশা, আজাদ আবুল কালাম, তানভীন সুইটি, জয়রাজ, সাবেরী আলম, মাহমুদ সাজ্জাদ, স্বাগতা, মনোজ কুমার প্রামাণিকসহ আরো অনেকে।
‘চুপকথা’ নামে ধারাবাহিকটি সিডর বিধ্বস্ত একটি মেয়েকে নিয়ে শুরু হয়। নিশা সিডর ঝড়ে আক্রান্ত একটি মেয়ে, যে তার অতীত মনে করতে পারে না। কিন্তু নতুনভাবে তার জীবনে নানা ঘটনার জন্ম নিতে শুরু করে। গল্প মোড় নেয় অন্যদিকে।
এসএ টিভির অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, মাছরাঙা প্রোডাকশনস লিমিটেডের কারিগরি সহযোগিতায় ‘চুপকথা’ প্রতি শুক্র এবং শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।
বাংলাদেশ সময় : ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন