১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৩১ পিএম BDST banglanew24
02 Aug 2012   08:05:02 PM   Thursday BdST
E-mail this

গার্লফ্রেন্ডের সঙ্গে কলহ: চীনে কিশোরের ছুরিকাঘাতে ৮ খুন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গার্লফ্রেন্ডের সঙ্গে কলহ: চীনে কিশোরের ছুরিকাঘাতে ৮ খুন

ঢাকা: গার্লফ্রেন্ডের সঙ্গে কলহের জের ধরে চীনে এক কিশোর আট জনকে ছুরিকাঘাতে খুন করেছে।  ছুরির আঘাতে আহত হয়েছে আরো পাঁচ জন।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, গত বুধবার দিবাগত রাতে ১৭ বছর বয়সী কিশোর লি (ডাকনাম) লিয়াওনিং প্রদেশের ইয়ংলিং শহরতলীতে এ হত্যাকাণ্ড ঘটায়।

নিহতদের মধ্যে তার কথিত গার্লফ্রেন্ডের পরিবারের দুই সদস্যও রয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর লি পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।

গার্লফ্রেন্ডের সঙ্গে কলহের জের ধরে ওই কিশোর এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে চীনের আরেক দৈনিক লিগ্যাল ডেইলি জানিয়েছে।

ঘটনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। তবে, লি ফুশুন শহরের বাসিন্দা বলে জানা গেছে।

প্রসঙ্গত, চীনে সহিংস অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০১০ সালের শুরু থেকে এ পর্যন্ত স্কুল বালকদের ছুরিকাঘাতে ২০ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছে বলে সংবাদ সংস্থা এএফপি’র হিসাবে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
সম্পাদনা: মামুন-অর-রশিদ/ সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান