৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:৪৩ এএম BDST banglanew24
30 Jan 2013   09:44:22 AM   Wednesday BdST
E-mail this

মালালার মাথার খুলি প্রতিস্থাপন করা হবে


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মালালার মাথার খুলি প্রতিস্থাপন করা হবে

ঢাকা: তালেবানদের গুলিতে আহত পাকিস্তানের মানবাধিকারকর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাইয়ের মাথার খুলি (স্কাল) অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে।

বুধবার মালালাকে চিকিৎসা সেবা দেওয়া যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ এ কথা জানায়।

হাসপাতাল কর্তৃপক্ষের উদ্বৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানায়, এ জন্য আগামী ১০ দিনের মধ্যেই যুক্তরাজ্যের হাসপাতালে ফিরবেন মালালা।
উল্লেখ্য, প্রাথমিক চিকিৎসা শেষে নিকটজনের সঙ্গে সময় কাটানোর জন্য এ মাসের শুরুতে হাসপাতাল ছাড়েন মালালা।

চিকিসৎসকরা জানান, স্কালের ক্ষয়ে যাওয়া অংশকে স্বাভাবিক করতে টাইটানিয়াম ক্রানিওপ্লাস্টি নামে অস্ত্রোপচারের মাধ্যমে টাইটানিয়াম প্লেট দিয়ে বিশেষভাবে ঢালাই (ছাঁচ দেওয়া) করা হবে।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, ঘাতকদের বুলেট মালালার বাম ভ্রুয়ের পাশ দিয়ে গিয়ে মাথার চামড়া ভেদ করে কাঁধে লেগেছে। মারাত্মক আঘাত তার মস্তকের হাড়কে চূর্ণবিচূর্ণ করে দিয়ে গেছে। এ কারণে চোয়ালের নরম টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে। বুলেটের আঘাতে কানের পর্দা ও হাড় ক্ষয়ে যাওয়ার কারণে বাম কানে কম শোনেন মালালা।

কুইন এলিজাবেথ হাসপাতালের পরিচালক ডেব রজার বলেন, “অস্ত্রোপচারের মাধ্যমে মালালার বাম কানে একটি চচলিয়ার (কানে শোনার যন্ত্র) দেওয়া হবে। মালালার মাথার অস্ত্রোপচারে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল কাজ করবেন বলেও জানান রজার।

রজার বলেন, ওর (মালালা) মাথার আকারে তৈরি করা ৩ডি মডেলের ০.৬ মিলিমিটার একটি বিশেষ ঢালাই প্লেট প্রতিস্থাপন করা হবে। ক্রানিওপ্লাস্টি নামের এই অস্ত্রোপচারে দেড় ঘণ্টার মতো সময় লাগতে পারে বলে জানান এই অভিজ্ঞ চিকিৎসক।

১৪ বছর বয়সী মালালা গত অক্টোবরে সোয়াত উপত্যকায় নিজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবানদের গুলিতে মারাত্মক আহত হন।

মালালাকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য আড়াই লাখেরও বেশি মানুষ নোবেল কর্তৃপক্ষের কাছে অনলাইনে আবেদন করে।

বাংলাদেশ সময় : ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান