ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনিক হোটেল কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান নিধারণ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
জানা যায়, কোম্পানিটির ১১তম এজিএম আগামী ১৮ অক্টোবর বসুন্ধরা কনভেনশন সেন্টার, বসুন্ধরা আরাসিক এলাকা, বারিধারায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইউনিক হোটেল কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। যার মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৫ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু (এসএভি) দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯৩ টাকা।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর