ঢাকা: জামালপুর ও শেরপুরে কর্মরত বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ এবং ‘অ্যান্টি টেরোরিস্ট ফিন্যান্সিং: বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট’ শীর্ষক সম্মেলন আয়োজনে করে বেসরকারি ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি জামালপুরে ১৫টি ব্যাংকের মোট ৭৫ জন কর্মকর্তার অংশগ্রহণে ব্র্যাক ব্যাংক এ প্রশিক্ষণ ও সম্মেলনের আয়োজন করে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ২৬ জুন, ২০১২
এসএআর/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর