৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১২:৩৭ এএম BDST banglanew24
09 May 2012   11:05:15 AM   Wednesday BdST
E-mail this

কর্ণফুলীর গল্প


সিনথিয়া ইয়াসমিন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কর্ণফুলীর গল্প

গল্পটা হয়তো অনেকেরই জানা। তবে যারা জানো না তাদের জন্য তো ফের বলা যেতেই পারে, কী বল?

গল্পের শুরুতেই একটি প্রশ্ন দিয়ে শুরু করি। বল দেখি, রূপসী চট্টলার ।অনিন্দ্য সুন্দরী কর্ণফুলী নদীটির নাম কর্ণফুলী হল কেন?

এ পেছনে আছে একটি গল্প। সেই গল্পটি আসলে একটি লোককথা।

এক রাজকন্যা ভালোবাসতো আদিবাসী এক রাজকুমারকে। রাজকুমারের সাথে নদীতে নৌকায় ঘুরে বেড়ানোর সময় বেখেয়ালে রাজকন্যার কানের পরা অলংকার অর্থাৎ কানের ফুলটি খুলে নদীর জলে পরে যায়। এটি ছিল রাজকন্যার খুবই প্রিয়।

রাজকন্যা কানের দুলটি চিরতরে হারানোর ভয়ে  ঝাঁপিয়ে পরেন নদীর জলে। কিন্তু কান বা কর্ণের ফুলটি আর খুঁজে পাননি তিনি। ওদিকে খরস্রোতা নদীর উথাল-পাথাল ঢেউয়ে বেসামাল রাজকন্যা। ডুবতে থাকা রাজকন্যাকে বাঁচাতে রাজপুত্রও ঝাঁপিয়ে পরেন নদীর জলে।

রাজকন্যার মত তিনিও হারিয়ে যান অতল গভীরে। সেই যে রাজকন্যার কানের ফুল বা কর্ণের ফুলের জন্য রাজকন্যা আর রাজপুত্র একসঙ্গে হারিয়ে গেলেন নদীর জলে সেই শোকাবহ ঘটনার সূত্রেই এই নদীর নাম হয় কর্ণফুলী।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ০৯, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি / আহসান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান