৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:৩৬ পিএম BDST banglanew24
17 Jun 2012   12:25:30 PM   Sunday BdST
E-mail this

কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে যুবদলের কর্মসূচি ঘোষণা


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ যুবদল ও বিএনপির কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে যুবদল।

শনিবার সন্ধ্যার পর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের নির্বাহী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।  

এর মধ্যে রয়েছে- ১৮ জুন দেশের উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ সমাবেশ, ২০ জুন জেলা ও মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও ২১ জুন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন বাংলানিউজকে এ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।  
বাংলাদেশ সময় ১২২২ ঘণ্টা, জুন ১৭ ২০১২
এমএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান