৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:২৯ এএম BDST banglanew24
24 Jun 2012   02:11:56 PM   Sunday BdST
E-mail this

দেশে ঋণ খেলাপির সংখ্যা এক লাখ ২২ হাজারের বেশি: অর্থমন্ত্রী


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশে ঋণ খেলাপির সংখ্যা এক লাখ ২২ হাজারের বেশি: অর্থমন্ত্রী

সংসদ ভবন থেকে: দেশে বর্তমানে ঋণ খেলাপীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৪৩৭ জন। আর খেলাপী ঋণ বিষয়ক মামলার সংখ্যা মোট ৩২ হাজার ৪৪০টি।

রোববার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিএনপির অনুপস্থিত সদস্য রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩১মার্চ পর্যন্ত দেশের ৪৭টি ব্যাংকে মোট এক লাখ ২২ হাজার ৪৩৭ জন ঋণ খেলাপী রয়েছেন। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের ঋণ খেলাপী সবচেয়ে বেশি। এ ব্যাংকের ঋণ খেলাপীর সংখ্যা ২৯ হাজার ২০৩ জন। এর পরের অবস্থানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তাদের ঋণ খেলাপীর সংখ্যা ২০ হাজার ৫ জন।

আর সবচেয়ে কম ঋণ খেলাপীর সংখ্যা সিটি ব্যাংক এনএ’র। তাদের ঋণ খেলাপীর সংখ্যা মাত্র তিন জন। আর এর পরের অবস্থান ব্যাংক আলফালাহ ও ওরি ব্যাংকের। তাদের ৫ জন করে ঋণ খেলাপী রয়েছেন। হাবিব ব্যাংকের ঋণ খেলাপীর সংখ্যা ৭ জন।

অর্থমন্ত্রী সংসদে যে তালিকা দিয়েছেন তা হুবহু তুলে ধরা হলো-
অগ্রণী ব্যাংক-সাত হাজার ৯২৩, জনতা ব্যাংকে চার হাজার ৯৪১, রূপালী ব্যাংক তিন হাজার ৯১৪, সোনালী ব্যাংক সাত হাজার ৭৮১ , ব্যাংক আলফালাহ ৫, এইচএসবিসি ২৩০, স্ট্যান্ডার্ড চার্টার্ড আট হাজার ৪৬১, সেস্ট ব্যাংক অব ইন্ডিয়া ১৭, হাবিব ব্যাংক সাত, সিটি ব্যাংক এনএ তিন, কর্মর্মিয়াল ব্যাংক অব সিলন ২৬, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ৩১, ওরি ব্যাংক পাঁচ, বাংলাদেশ কৃষি ব্যাংক সাত হাজার ৭৪, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ২০ হাজার পাঁচ জন। বেসিক ব্যাংক ২৩৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৩৮২, এবি ব্যাংক ৯৮৪, ইসলামী ব্যাংক ৮৪৫, ন্যাশনাল ব্যাংক ৯৩০, দি সিটি ব্যাংক দুই হাজার ৫৫৬,আইএফআইসি ব্যাংক এক হাজার ৭৮,  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দুই হাজার ৪১৮, পূবালী ব্যাংক চার হাজার ৪১৪, উত্তরা ব্যাংক দুই হাজার ৬১, আইসিবি ইসলামী ব্যাংক ৭৬৭, ইস্টার্ন ব্যাংক দুই হাজার ২৩০, এনসিসি ব্যাংক ৭৯৩, প্রাইম ব্যাংক দুই হাজার ৬৭৯, সাউথ ইস্ট ব্যাংক ৫০৫, ঢাকা ব্যাংক দুই হাজার ৮৬১,আল আরাফ ইসলামী ব্যাংক ১৮৯, সোস্যাল ইসলামী ব্যাংক ৩৩৯, ডাচ বাংলা ব্যাংক ৩৩২, মার্কেন্টাইল ব্যাংক এক হাজার ৭৫, স্ট্যান্ডার্ড ব্যাংক ৫৬, ওয়ান ব্যাংক ৯০২, এক্সিম ব্যাংক ৯৬, বাংলাদেশ কমার্স ব্যাংক ৬৭৫, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১৬৭, প্রিমিয়ার ব্যাংক এক হাজার ৩৬৮, ফাস্ট সিকিউরিটি ব্যাংক ৯৯, ব্যাংক এশিয়া এক হাজার ২২০, ট্রাস্ট ব্যাংক ৩২৫, শাহজালাল ইসলামী ব্যাংক ১২২, যমুনা ব্যাংক ১১০, ব্র্যাক ব্যাংক ২০ হাজার ২০৩ জন।

বাংলাদেশ সময় : ১৪১২ ঘণ্টা, জুন ২৪, ২০১২
এসএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান