৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১০:২০ এএম BDST banglanew24
10 Jul 2012   02:26:48 AM   Tuesday BdST
E-mail this

ভারতের সুপ্রিম কোর্টে বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ


নয়াদিল্লি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াদিল্লি: এবার সীমান্তে বাংলাদেশি হত্যা নয়, নিজ দেশের নাগরিকদের বিনা বিচারে হত্যার অভিযোগ ওঠল ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-র উপর।

ভারতের সর্বোচ্চ আদালতে পশ্চিমবঙ্গের একটি এনজিও বাংলার মানবধিকার সুরক্ষা মঞ্চ সোমবার এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন।


বিচারপতি বিএস চৌহান ও বিচারপতি এস কুমারের বেঞ্চে এই আবেদন করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে প্রায় ২০০`র বেশি ভারতীয় নাগরিককে ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে, বিএসএফ বিনা বিচারে হত্যার সঙ্গে যুক্ত। সেই সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের ঘটনার কেসগুলি তদন্ত না করে পশ্চিমবঙ্গ পুলিশ আইনের শাসনকে ব্যাঙ্গ করেছে।


আবেদনকারি এনজিওটির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কলিন্স গঞ্জালভেস তার পিটিশানে বলেছেন, এই সব ঘটনার মধ্যে ১০০টি কেসে প্রত্যক্ষদর্শী আছেন।  

তিনি তার পিটিশানে অভিযোগ করে বলেছেন, ঘটনাগুলিতে অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে পুলিশ এফআইআর না করে, নিহতদের বিরুদ্ধেই এফআইআর করে কেস বন্ধ করে দিয়েছে। যার ফলে ২০০টি বেশি হত্যার অভিযোগে ১টি কেসেরই মাত্র তদন্ত করেছে পুলিশ।

এই পিটিশানে আরও বলা হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই বিএসএফ আইনের উর্দ্ধে ওঠে কাজ করেছে। সবকটি অভিযোগের বিরুদ্ধে কৃত্তিম ব্যাখা তুলে ধরে, প্রত্যক্ষদর্শীর বক্তব্য নথীভুক্ত না করে, তদন্ত না চালিয়ে কেস বন্ধ করা হয়েছে।

বিএসএফের বিরুদ্ধে ওঠা এই মারাত্বক অভিযোগে জন্য ভারত সরকারে কাছে আগামী ৩ সপ্তাহের মধ্যে জবাবদিহি চেয়েছে সুপ্রিম কোর্ট।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান