|
|
|
|
|
খণ্ড খণ্ড মিছিল আসছে মতিঝিলে
আহমেদ রাজু, জাহাঙ্গীর সুমন, সেরাজুল ইসলাম সিরাজ, মনোয়ারুল ইসলাম, মফিজুল সাদিক, নুর মোহাম্মদ ও ইমরান আলী বাংলানিউজটোয়েন্টিফোর.কম
|
 |
| ছবি: জীবন আমীর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
মতিঝিল থেকে: বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাপলা চত্বরে এসে জড়ো হচ্ছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সোমবার সকাল ৯টার পর আরামবাগ ব্রিজের দিক থেকে একটি মিছিল এসে শাপলা চত্বর ঘুরে জনতা ব্যাংক ভবনের সামনে অবস্থান নেয়। এরপর চারদিক থেকে আসতে শুরু করে খণ্ড খণ্ড মিছিল।
এসব মিছিল থেকে যুদ্ধাপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে উক্কানিমূল স্লোগান দেওয়া হচ্ছে।
‘সাঈদীর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ট্রাইবুনাল ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেওয়া হচ্ছে এসব মিছিল থেকে।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ফ্রেবুয়ারি ৪, ২০১৩
|
|
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
|
|
|
|
|