 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম : বাংলাদেশের আবাসন ব্যবসায় পথিকৃত হিসেবে বিবেচিত বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লি. (বিটিআই) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে তাদের প্রিমিয়াম প্রডাক্ট সিরিজ ‘দ্য প্রিমিয়াম কালেকশন’।
শনিবার বিটিআই, চট্টগ্রাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব প্রকল্প উপস্থাপন করেন বিটিআই’র কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আবদুছ ছালাম।
বিটিআই’র ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান, বিটিআই চট্টগ্রামের হেড অব অপারেশন এবং জেনারেল ম্যানেজার মাহাবুবুল হক, বিটিআই ব্র্যান্ড কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার আয়েশা সিদ্দিকা এবং বিটিআই সেলসের জেনারেল ম্যানেজার নুরে আলম সিদ্দিক।
সংবাদ সম্মেলনে বিটিআই কর্মকর্তারা জানান, সদা পরিবর্তনশীল চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিটি মার্কেট সেগমেন্টেই সেরা গুণগত মান নিশ্চিত করা ছাড়াও বিটিআই তাদের বিশেষ প্রজেক্টগুলোতে এমন কিছু দিতে প্রতিজ্ঞাবদ্ধ, যা অন্যদের থেকে বিটিআইকে সর্ম্পূণ স্বতন্ত্র রাখবে। আর এ বিষয়টি মাথায় রেখেই বিটিআই তাদের সর্বাধুনিক মার্কেটিং কনসেপ্ট ‘দ্য প্রিমিয়াম কালেকশন’ শুরু করেছে।
অনুষ্ঠানে চট্টগ্রামে বিটিআই’র ‘দ্য প্রিমিয়াম কালেকশন’ সিরিজের কয়েকটি প্রিমিয়াম কালেকশন প্রজেক্ট তাদের এক্সিবিশন হলে প্রদর্শণ করা হয়। সেগুলো হলো নগরীর বেভারলি হিলসে এ ‘দ্য বেভারলি হিলস্’, ও আর নিজাম রোডে ‘দ্য একলেইম’, নর্থ খুলশীতে ‘স্প্রিং গার্ডেন’।
প্রিমিয়াম কালকশনের আরো কিছু প্রজেক্ট ডিজাইন ও অনুমোদনের অপেক্ষায় আছে এবং অদূর ভবিষ্যতেই ধারাবাহিকভাবে বিটিআই এগুলো সবার সামনে তুলে ধরতে পারবে বলেও জানান কর্মকর্তারা।
তারা জানান, প্রিমিয়াম কালেকশনের প্রজেক্টগুলো চট্টগ্রামের সবচেয়ে সেরা জায়গাগুলোতে নেওয়া হচ্ছে। এ প্রজেক্টগুলোতে সর্বাধুনিক সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে বিটিআই আবাসন ব্যবসায় এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।
বিটিআই প্রিমিয়াম কালেকশন গ্রাহকদের এমন কিছু সুবিধা প্রদান করবে যা, তাদের চাহিদার চাইতেও বেশি কিছু নিশ্চিত করবে। যা নি:সন্দেহে বাজারে অন্যদের থেকে অনেক ভালো অফার হিসেবে গণ্য হবে বলেও জানান বিটিআই’র কর্মকর্তারা।
তারা আরো জানান, সুশিক্ষিত কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, সেরা আর্কিটেক্ট ও ইন্টেরিওর ডিজাইনারদের সঙ্গে সরাসরি আলাপের পাশাপাশি অ্যাপার্টমেন্টে অসংখ্য অপশনের মাঝে নিজের পছন্দেরটি বেছে নেওয়ার সুবিধার মাধ্যমে বিটিআই গ্রাহকদের সর্বোচ্চ সেরা সার্ভিসটি দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
তাছাড়া বিটিআই’র একটি সুদক্ষ টিম প্রিমিয়াম কালেকশনের জন্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।
বিটিআই শুধু গুণগত মানের সম্পর্কে বিশ্বাসই রাখে না, ব্যবসার প্রতিটি পদক্ষেপেই তা পালন করায় সচেষ্ট থাকে। শুধুমাত্র রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব’র প্রতিষ্ঠাতা সদস্যই নয়, বিটিআইই বাংলাদেশের প্রথম আবাসন কোম্পানি যে ‘ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অব বিল্ডিং’ এ আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ৯০০১ : ২০০০ সার্টিফিকেট অর্জন করে।
তারা আরো বলেন, ১৯৮৪ সালে ব্যবসা শুরু করার পর থেকে গত ২৮ বছরে বিটিআই সাফল্যজনকভাবে ৩০০টি প্রজেক্ট সম্পূর্ণ করেছে এবং ৩০০০ এরও বেশি অ্যাপার্টমেন্ট হস্তান্তর করার মধ্য দিয়ে গ্রাহক অ্যাপার্টমেন্ট মালিকদের আস্থা অর্জন করেতে সক্ষম হয়েছে। এ সাফল্যের যাত্রায় বিটিআই তাদের ক্রেতাদের মন-মানসিকতা এবং আশা-আকাঙ্খার প্রতি সর্বদা লক্ষ্য রেখেছে।
বিটিআই বিশ্বাস করে, প্রত্যেকেরই চাহিদা ভিন্ন এবং সে অনুযায়ী তাদের স্বপ্নের আবাস গড়তে তাদের ঐকান্তিক প্রয়াস থাকে। আর এ কারণেই বিটিআই গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছে।
কর্মকর্তারা উল্লেখ করেন, একটি নেতৃস্থানীয় অবস্থায় অবস্থান করেও বিটিআই কিভাবে নিজেদের আরো উন্নতি করা যায় তা নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। বিটিআই গর্বের সঙ্গে বলতে পারে যে, প্রতিষ্ঠার শুরু থেকেই বিটিআই সব ধরনের গ্রাহকদের প্রয়োজন উপলব্ধি করেছে।
প্রায় ১২০০ কোম্পানি এদেশের আবাসন ব্যবসায় কাজ করলেও শুধুমাত্র বিটিআইই এ দাবি করতে পারে বলেও মন্তব্য করেন তারা।
বাংলাদেশ সময় : ২০১০ ঘন্টা, জুন ০৯, ২০১২
এসকেএস/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর