ঢাকা: দীর্ঘদিন চিকিৎসা শেষে আগামী ২ আগস্ট দেশে ফিরবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা।
তিনি ডায়াবেটিস ও ব্যাক পেইনসহ শারীরিক নানা সমস্যার জন্য ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন। এতে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ২৭ জুন সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
খোকার এপিএস মনিরুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি সুস্থ হয়েছেন। আগামী ২ আগস্ট তিনি দেশে ফিরবেন।
বাংলাদেশ সময়: ২৪১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এমএম/এমআইএইচ/ সম্পাদনা: প্রভাষ চৌধুরী