ঢাকা: যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে জামায়াতের ডাকা বৃহস্পতিবার হরতালে নাশকতা ঠেকাতে শেষ রাত থেকেই শুরু হয়েছে কঠোর নিরাপত্তা।
অন্যান্য সময়ের মতো ফজরের নামাজ শেষেই যেন জামায়াত-শিবিরের কর্মীরা সহিংসতা ছড়িয়ে দিতে না পারেন তাই ভোরের আলো ফোটার আগেই বাংলামটর, মগবাজার, মৌচাক, আবুল হোটেল ও খিলগাঁও এলাকায় পুলিশ-ৠাবের কঠোর পাহারা শুরু হয়েছে।
আলোকিত স্থান গুলোর পাশাপাশি অন্ধকার জায়গা গুলোতেও অবস্থান নিয়েছে পুলিশ-ৠাব। কোনো অবস্থাতেই জামায়াত-শিবির যেন সহিংসতা না ছড়াতে পারে সেজন্য কঠোর নজরদারি বজায় রয়েছে।
বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এসকেএস/এটি/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর