১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:০৫ পিএম BDST banglanew24
25 Apr 2012   07:29:57 PM   Wednesday BdST
E-mail this

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সম্মেলন ঢাকায় শুরু বৃহস্পতিবার


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সম্মেলন ঢাকায় শুরু বৃহস্পতিবার

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ সম্মেলন শুরু হচ্ছে ২৬ এপ্রিল। ‘ভবিষ্যতের বাংলাদেশ: অনুসন্ধানের পথে’ শীর্ষক তিন দিনব্যাপী এ সম্মেলনে তথ্য ও জ্ঞান বিনিময়, শিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের জন্য বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর এবং সিলেট থেকে ৪৫০ জন প্রতিনিধি ও  জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৫০ জন বক্তা মিলিত হচ্ছেন।  এর মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটি থেকে আসা বক্তারাও রয়েছেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনের মূল পৃষ্ঠপোষক ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এবং এর  অংশীদার বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সম্মেলনে উদ্যোক্তা, নেতৃত্ব, বিশ্ব নাগরিকত্ব, শিক্ষা ও জীবিকা, জলবায়ু পরিবর্তন, নারী ও নেতৃত্ব, রাজনীতি ও নিউ মিডিয়া -এর ওপর সভা ও বিশেষজ্ঞ আলোচনার আয়োজন থাকবে  এবং এর সঙ্গে চলবে টিম বিল্ডিং ও রিফ্লেকশন সেশন।

এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে প্রতিনিধিরা বাংলাদেশের উন্নয়নে নেতৃত্ব চর্চ্চার বর্তমান চ্যালেঞ্জ ও সুযোগের অন‍ুসন্ধান করবেন, নতুন পথের অনুসন্ধান করবেন ও দীর্ঘমেয়াদী সস্পর্ক তৈরির চেষ্টা করবেন।
 
বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এজাজ আহমেদ বুধবার বলেন, “নেতৃত্ব এমন বাহন যা আজকের বাংলাদেশ ও ভবিষ্যত বাংলাদেশের মধ্যে ব্যবধানে সেতুবন্ধন গড়ে তুলতে পারে। এই নেতৃত্ব তরুণ প্রজন্মের হাত ধরেই আসতে হবে। আমরা এ সম্মেলনের আয়োজন করেছি আমদের তরুণ প্রজন্মের প্রতিভা ও সম্ভাবনাকে উদযাপন করতে এবং তাদের মধ্যে নেতৃত্বের মূল্যবোধ, ভাবনা, এবং সক্রিয় নাগরিকত্ব সঞ্চারিত করতে।”

২১০০ আবেদন পত্রের মধ্যে থেকে ৪৫০ জন কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এই সম্মেলনের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়।

বিওয়াইএলসির সভাপতি ব্যারিস্টার মনজুর হাসান বলেন, “বিওয়াইএলসির বড় শক্তি বিভিন্ন আর্থ-সামাজিক, শিক্ষা এবং ধর্মীয় ভিত্তির তরুণ প্রজন্মকে নিয়ে একসঙ্গে কাজ করা। এই সম্মেলন তরুণ প্রজন্মকে একত্রিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং একীভূত সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।”

সিটি ইয়ার বস্টনের পরিচালক ড. ম্যাক্স ক্লউ এবং বিওয়াইএলসির  ইয়ুথ লিডারশিপ প্রোগ্রামের পরিচালক ইভদাদ অহমেদ খান মজলিশ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

সম্মেলনের গোল্ড স্পন্সর রহিম আফরোজ ও ডেইলি স্টার এবং সিলভার স্পন্সর এফবিসিসিআই, এ্যাডকম, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক, রবি এক্সিয়াটা লি., ড্রিকআইসিটি এবং রেডিও ফুর্তি টেলিকম, আইসিটি ও রেডিও পার্টনার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২  
একেআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বপ্নযাত্রা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান