১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:৪৫ এএম BDST banglanew24
03 Aug 2012   12:47:28 AM   Friday BdST
E-mail this

স্থায়ী কমিটির সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারে যোগ দেবে না বিএনপি


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অন্তর্বর্তী সরকারে যোগ দেবে না বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত

ঢাকা: অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের প্রতি সাড়া দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংগঠনটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। রাত সাড়ে দশটায় বৈঠক শুরু হলে চলে ১২টায় পর্যন্ত।

শেখ হাসিনা সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারে বিএনপিকে যোগ দেওয়ার প্রস্তাব দেন।

রাতে স্থায়ী কমিটির সিদ্ধান্ত মতে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনায়ও যাবে না সংগঠনটি।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, “দেশে এখন সবচেয়ে জরুরি ইস্যু হচ্ছে আগামী নির্বাচন কীভাবে হবে তা। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হোক এটা শুধু বিএনপি নয়, এ দেশের সব মানুষ চায়। এ বিষয়েই আজ (বৃহস্পতিবার) আলোচনা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হোক, এটা সবাই চায়।”

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের যোগ দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

“নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেই বিএনপি অটল থাকবে। সরকার যে কৌশলই অবলম্বন করুক না কেন, বিরোধী দল তা গ্রহণ করবে না।”

বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এমকে আনোয়ার, ড. আবদুল মঈন খান, ব্রিগেডিয়া (অব.) আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১২
এমএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান