৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:২৮ এএম BDST banglanew24
18 Aug 2012   08:41:49 PM   Saturday BdST
E-mail this

খুলনায় টুপি আতর জায়নামাজের দোকানে ভিড়


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খুলনায় টুপি আতর জায়নামাজের দোকানে ভিড়

খুলনা : কেনাকাটা এখন শেষের দিকে। ঈদের বাকি আর মাত্র এক দিন। নতুন পোশাকের পাশাপাশি আতর, টুপি আর জায়নামাজ কেনারও ধূম পড়েছে খুলনার ঈদের বাজারে।

শনিবার সন্ধ্যায় মহানগরীর তাবলিক মসজিদের সামনে, বাইতুন নূর কমপ্লেক্স, শপিং কমপে¬ক্স, নিউ মার্কেট, জলিল টাওয়ার, আক্তার চেম্বার, মালেক চেম্বার, বড় বাজার, খাজা খানজাহান আলী হকার্স মার্কেট, শহীদ সোহরাওয়াদী মার্কেট, মাওলানা ভাসানী মার্কেট, মশিউর রহমান হকার্স মার্কেট ঘুরে দেখা গেছে, এখন সবচেয়ে বেশি ভিড় আতর, টুপি ও জায়নামাজের দোকানে। বিকি কিনিতে ভীষণ ব্যস্ত দোকানীরা।
 
খুলনা শপিং কমপ্লেক্সের টুপির দোকানী আবুল হোসেন বাংলানিউজকে বলেন, চীনা টুপি ১৫০ থেকে ২০০ টাকা, পাকিস্তানি টুপি ১৫০ থেকে ৬০০, ভারতীয় টুপি ২০ থেকে ৬০০ এবং দেশে তৈরি টুপি ১০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

পাকিস্তানি টুপির মধ্যে ‘আসিফ জারদারি’ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। চীনের ওয়ানি ৫৫০ টাকা, ভারতের গুজরাটি ২৫০ থেকে ৩০০, সিডনি ৪০০, পাঠান ৪৫০ এবং ছোট পুতির সঙ্গে সোনালি সুতোর কাজ করা প্রতিটি টুপি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৮০০ টাকায়।

এছাড়া নেটের তৈরি চীনা টুপি ১৫০ টাকা এবং তুর্কি টুপি ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন দোকানীরা।
তাবলিক মসজিদের সামনের আতরের দোকানী নূর হোসেন বাংলানিউজকে জানান, প্রতি শিশি সৌদির রয়্যাল ম্যারেজ ৫০ টাকা, ওয়ান ম্যান শো ১২০, শপিজ ৬০০, সাফসাফা ২০০, দুবাইয়ের সুলতান ২২০, ভারতের কোবরা ২৫০, বোম্বে দরবার ৩০০, নূর ৩০০ এবং ইরানি গাউজ আতর ১২০ টাকা করে বিক্রি হচ্ছে।

দেশীয় আতর পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০০ টাকার মধ্যে। এর মধ্যে দরবার-কাঁচাবেলী ২০ টাকা, মদিনা ৪০ এবং জান্নাতুল ফেরদাউস ২০ টাকায় পাওয়া যাচ্ছে।

নগরীর শপিং কমপ্লেক্স সংলগ্ন রাশেদ এন্টারপ্রাইজ এর মালিক মো: রাশেদ বাংলানিউজকে বলেন, গত বছরের তুলনায় এবার আতরের বিক্রি বেশি।

বড় বাজারের একাধিক দোকানীরা বাংলানিউজকে জানান, এবার পাকিস্তানের তৈরি কোকার জায়নামাজ ৪৫০ থেকে ৫০০ টাকা, শাহীন ৫০০ থেকে ৬৫০, ন্যাশনাল ৪৫০ থেকে ৬০০, তুরস্কের আইরিন ৫০০ থেকে ৬০০, কাটারে নেওয়াজ ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কুষ্টিয়ার তৈরি জায়নামাজগুলো ১০০ থেকে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে বলে বাংলানিউজকে জানালেন জায়নামাজ বিক্রেতা মো. ইয়াছিন। তবে বিদেশি জায়নামাজই বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন তিনি।

এছাড়া নগরীর বিভিন্ন অভিজাত মার্কেটে আকিক পাথরের তৈরি তসবি ৪০০ থেকে ১২শ টাকা, জমরুদ ৩০০ থেকে ৬০০, সোলেমানি পাথরের তসবি ৩০ থেকে ১৫০, ক্রিস্টালের তসবি ৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঠের তৈরি তসবি ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে বলে বাংলানিউজকে জানালেন দোকানিরা। ঈদের আরেক অনুষঙ্গ সৌদি আরবের সুরমা প্রতি তোলা বিক্রি হচ্ছে ৫০ টাকা দামে।

বাংলাদেশ সময় : ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
মাহবুবুর রহমান মুন্না/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান