৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৯:১৩ এএম BDST banglanew24
09 Jun 2012   10:31:46 PM   Saturday BdST
E-mail this

সারা দেশের সঙ্গে পটুয়াখালীর সড়ক যোগাযোগ বন্ধ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সারা দেশের সঙ্গে পটুয়াখালীর সড়ক যোগাযোগ বন্ধ

পটুয়াখালী: শনিবার সকাল থেকে পটুয়াখালীর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সকাল ১১টায় বিআরটিসির একজন স্টাফ পটুয়াখালী বাস মালিক সমিতির এক গাড়ির চালককে মারধর করার প্রতিবাদে বিক্ষুদ্ধ শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলে পটুয়াখালী থেকে সারা বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এর ফলে শত শত যাত্রী সাধারণ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন।

এবিষয়ে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক লীগ নেতা মো. কালাম মৃধা বাংলানিউজকে জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ সুজন ও মামুনের সঙ্গে চালক আজাদের মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি ও মিউজিক পরিবহনের চলাচল নিয়ে প্রথমে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে সুজন ও মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার মালিকানাধীন অপূর্ব পরিবহনের চালক আজাদকে মারধর করে।

এ খবর পটুয়াখালী শ্রমিক ইউনিয়নে পৌঁছালে বাসস্ট্যান্ডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন এবং জেলার অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব উপস্থিত হলে বরিশাল রুটের বাস চলাচলও বন্ধ করে দেন শ্রমিকরা। এর ফলে সারা দেশের সঙ্গে পটুয়াখালীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কালাম মৃধা বাংলানিউজকে জানান, দোষীদের আটক না করা পর্যন্ত তাদের এ অবরোধ অব্যাহত থাকবে।

এপ্রসঙ্গে জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ মৃধা বাংলানিউজকে জানান, প্রশাসন এবং শ্রমিকদের নিয়ে আলোচনা চলছে। আশা করি, এর একটি সমাধান করা যাবে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শ্রমিকদের সাথে আলোচনা চলছে। রোববার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছুই বলা যাচ্ছেনা।

বাংলাদেশ সময়ঃ ১৪১০ ঘন্টা, জুন ৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান