১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:৩০ পিএম BDST banglanew24
06 Jun 2012   06:33:44 PM   Wednesday BdST
E-mail this

ল্যাপটপ প্রদর্শনীর অফার বাড়ছে


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ল্যাপটপ প্রদর্শনীর অফার বাড়ছে

ঢাকার রূপসী বাংলা হোটেলে ৩ দিনের অনুষ্ঠিতব্য ‘সামার ল্যাপটপ প্রদর্শনী’ আসরে বিখ্যাত আসুস ও ডেল ল্যাপটপ পণ্য সামগ্রী নিয়ে অংশগ্রহণ করছে। এ প্রদর্শনীতে আসুস অন্যতম সহ-পৃষ্ঠপোষক।

এদিকে গ্লোবাল ব্র্যান্ডের পক্ষে থাকছে আসুস এবং ডেলের একটি করে প্যাভিলিয়ন। এছাড়া আসুসের ও ডেলের বিক্রয় প্রতিনিধি হিসেবে গ্লোবাল ব্র্যান্ডের পক্ষে থাকছে পরিচিত ৯টি ডিলার প্রতিষ্ঠানের স্টল।

এ ল্যাপটপ প্রদর্শনীতে আসুস ও ডেলের মডেলভেদে ন্যূনতম ৩৩ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার টাকার মধ্যে ল্যাপটপ পাওয়া যাবে।

এতে প্রতিটি আসুস ল্যাপটপ, ইপিসি নেটবুক এবং ডেল ল্যাপটপের সঙ্গে থাকছে ৮ জিবি পেন ড্রাইভ বা টেবিল ঘড়ি, ৪৯৯ টাকার পান্ডা ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার, মডেম ক্রয়ে টার্টল ব্যাকপ্যাক উপহার এবং ল্যাপটপ পরিস্কার করার সামগ্রী।

বিভিন্ন মডেলের ল্যাপটপ অফারগুলো আসুস ও ডেলের প্যাভিলিয়ন ছাড়াও ডিলার প্রতিষ্ঠানের স্টলে পাওয়া যাবে। এ প্রদর্শনী ৯ জুন পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময় ১৮৩২ ঘণ্টা, জুন ৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান