৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:১১ পিএম BDST banglanew24
24 Jun 2012   10:33:14 PM   Sunday BdST
E-mail this

কুয়েটে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল বিভাগের ১১ ব্যাচের নবীন বরণ ও ০৭ ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে পুরকৌশল অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খো. মো. শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন- পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. বজলার রহমান, তড়িৎ ও ইলেকট্রনিক (তওই) কৌশল অনুষদের ডিন প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, প্রফেসর ড. মো. মঞ্জুর হোসেন, ড. মুহাম্মদ শাহজাহান আলী, মো. আতাউর রহমান, সজল কুমার অধিকারী, মো. রাফিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট এবং নবীন ছাত্র-ছাত্রীদের হাতে ফুল তুলে দেন।

বাংলাদেশ সময় : ২১৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান