১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:১১ এএম BDST banglanew24
10 Jul 2012   08:35:19 PM   Tuesday BdST
E-mail this

খুলনায় সরকারি কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৪


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা সুন্দরবন সরকারি কলেজে ভর্তি বাণিজ্যকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদল সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মফিজ, টিটু, সজিব ও হেলাল। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজ ছাত্রদলের সভাপতি কামাল বাংলানিউজকে জানান, ছাত্রলীগ নেতা রিমনের নেতৃত্বে হামলা চালালে ছাত্রদলের ৪ জন আহত হয়।

অপরদিকে, কলেজের জিএস মহানগর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মারুফুজ্জামান ড্যানি বাংলানিউজকে জানান,  বহিরাগতরা ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করেছে। ছাত্রলীগ এ সংঘর্ষের  সঙ্গে জড়িত নয়।

এবিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন আযান বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান