১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:০৭ পিএম BDST banglanew24
14 Sep 2012   01:25:25 AM   Friday BdST
E-mail this

মহানবীকে (সা:) অবমাননা করে চলচ্চিত্র

মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ মহানবীকে (সা:) অবমাননা করে চলচ্চিত্র

ঢাকা: যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রে মহানবীকে সা: অবমাননা করার প্রতিবাদে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। শুক্রবারও এটি অব্যাহত থাকে। বিদেশি গণমাধ্যমসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবাদে সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত জার্মান ও ব্রিটিশ দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা। বিক্ষোভকারীরা শুক্রবার জার্মান দূতাবাসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের পাশাপাশি এতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে ব্রিটিশ দূতাবাসও আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশে দেশে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুক্রবারও অব্যাহত থাকে বলে জানা গেছে।

লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি নগরীতে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফুড চেইন কেএফসি বা কেন্টাকি ফ্রাইড চিকেনের একটি রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দিয়েছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।

এছাড়া সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে হঠাৎ আক্রমণ করে যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ। তবে নিরাপত্তা বাহিনীর বাধার কারণে তারা আবার পিছু হটতে বাধ্য হয়।

মিশরের স্বাস্থ্যমন্ত্রী সে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন, সেদেশে বিক্ষোভের সময় কমপক্ষে ২২৪ জন আহত হয়েছে।

প্রসঙ্গত লিবিয়ার বেনগাজিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত বিক্ষোভকারীদের হাতে গত বুধবার নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে।

যুক্তরাষ্ট্র বলছে, তারা লিবিয়ায় তাদের দূত নিহত হওয়ার ঘটনা পরিকল্পিত কি-না এবং সেখানে কোনো জিহাদী গ্রুপের সহায়তা ছিল কি-না সে বিষয়টি তদন্ত করে দেখছে ।

এদিকে, লিবিয়ার নয়া প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, তার দেশ ইতিমধ্যে বেনগাজীর ঘটনা তদন্তে বেশ অগ্রসর হতে পেরেছে। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে এবং আরও অনেককে আটক করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স ইন মুসলিম’ নামের একটি চলচ্চিত্রে হযরত মোহাম্মদকে (সা.) ব্যঙ্গ করার পাশাপাশি ইসলাম বিরোধী বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি ইউটিউবে আরবি অনুবাদসহ চলচ্চিত্রটি ছড়িয়ে পরার পরপরই ক্ষোভে ফেটে পড়ে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্ব।
 
বৃহস্পতিবার ইয়েমেনের মার্কিন দূতাবাসে হামলা চালানোর আগে গত বুধবার লিবিয়া এবং কায়রোর মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা।

মঙ্গলবার দিবাগত রাতে কয়েকহাজার প্রতিবাদকারী লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজী শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়ে দূতাবাস ভবনে আগুন লাগিয়ে দেয়। এসময় কনস্যুলেট ভবনে অবস্থানকারী লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস ও অপর তিন দূতাবাসকর্মী নিহত হন।

এছাড়া মিশরের রাজধানী কায়রোর মার্কিন দূতাবাসেও হামলা চালায় বিক্ষুদ্ধ মিশরীয়রা। কায়রোতে বিক্ষোভকারীরা দূতাবাস প্রাঙ্গণ ভাংচুরের পাশাপাশি ১১ সেপ্টেম্বর উপলক্ষ্যে দূতাবাসে অর্ধনমিত রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা নামিয়ে এতে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে কালো রংয়ের পতাকা টাঙ্গিয়ে দেয়।

সংবাদমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানার মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে দূতাবাস প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া দূতাবাস থেকে পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি প্রধান ফটকে ভাংচুর চালায় তারা।

অপরদিকে, লিবিয়ায় রাষ্ট্রদূত নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এ হামলা পূর্বপরিকল্পিত কিনা তা তদন্ত করে দেখবে তারা। চরমপন্থি জিহাদি গ্রুপগুলো পূর্বপরিকল্পিতভাবে দূতাবাসে হামলা চালাতে পারে বলে সন্দেহ পোষণ করছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২

এসএনএইচ/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান