৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:৩৯ পিএম BDST banglanew24
04 Oct 2012   09:41:06 PM   Thursday BdST
E-mail this

অক্ষয় দর্শনে বাংলাদেশের মনির


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অক্ষয় দর্শনে বাংলাদেশের মনির

নাম তার মনির। সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করেন তারা বেশ ভালোভাবেই তাকে চেনেন। মূলত তিনি মিডিয়ারই একজন শিল্পী।

কিন্তু এই শিল্পীর রকমটাই শুধু একটু আলাদা। সচরাচর আমরা এই শিল্পের সাথে জড়িতদের মেকআপম্যান হিসেবে ডাকলেও সময়ের পালা বদলে এখানেও এসেছে পরিবর্তনের ছোঁয়া।

এখন সবাই এই পেশার কর্মীকে ‘মেকআপ আর্টিস্ট’ হিসেবেই মূল্যায়ন করে থাকেন। কারণ তারাও আসলে একধরনের শিল্পের চর্চা করছেন। একজন শিল্পী মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াতেই চান না। সেই অর্থে একজন মেকআপ আর্টিস্টের গুরুত্ব অপরিসীম। এই সময়ের সফল একজন মেকআপ আর্টিস্ট মনির। মিডিয়াতে কাজ শুরু করেছিলেন শখের বশে। আর এখন এটাই তার পেশা। মাঝে মাঝে নেশা জাগে প্রিয় প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ করার।

ঠিক তেমনি সম্প্রতি শখ হলো মনিরের তার প্রিয় নায়ক অক্ষয় কুমারের সাথে দেখা করার। নির্ভরযোগ্য সূত্র ধরে গত আগস্টের শেষে অক্ষয়ের ‘ও মাই গড’ ছবির শুটিং এ গিয়ে প্রিয় নায়কের সাথে দেখা করে এলেন মনির। অক্ষয় তার সাথে বেশ কিছুটা সময় কাটান।

এ বিষয়ে মনির বাংলানিউজকে বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে তার মতো বড় তারকার সাথে আমি দেখা করে আসতে পেরেছি। আর তিনি মানুষ হিসেবেও অনেক ভালো। আমাকে সঙ্গেে নিয়ে বিভিন্ন শুটিং স্পট ঘুরে ঘুরে দেখিয়েছেন। আমি অনেক আনন্দিত।’

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান