ঢাকা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মস্কোতে বাংলাদেশ ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গত শুক্রবার ছাত্রলীগ রাশিয়া শাখা স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফুয়াদ আদনান বিন জামাল। তিনি সভার শুরুতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার ইতিহাসের ওপর একটি প্রবন্ধ পাঠ করে শোনান।
সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ রাশিয়ার প্রাক্তণ সভাপতি ড. শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি ড. শহিদুল হক (শানু), একই সংগঠনের সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়াজ মিতু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ী সালাউদ্দীন আহমেদসহ ছাত্রলীগ রাশিয়া শাখার নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও রায় কার্যকরের দাবি জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস অক্ষুন্ন রাখার ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর