৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৫৮ পিএম BDST banglanew24
25 Nov 2012   09:26:49 PM   Sunday BdST
E-mail this

কলকাতায় পালিত হল পবিত্র মহররম


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: শ্রদ্ধা ও শোকের সঙ্গে রোববার কলকাতায় পালিত হল পবিত্র মহররম। ইরাকের কারবালার প্রান্তরে সংঘটিত বিয়োগান্তক ঘটনার স্মরণে শোক যাত্রা বের হয় কলকাতার রাজপথে। সুসজ্জিত তাজিয়া নিয়ে প্রধান শোক যাত্রাটি শুরু হয় ধর্মতলার নাখোদা মসজিদ থেকে। লালবাজার, বিবি গাঙ্গুলী স্ট্রিট শিয়ালদা হয়ে বেলেঘাটার কারবালা মাঠে গিয়ে শেষ হয় এই যাত্রা। কালো পোশাক পড়ে মহানবী হযরত মুহাম্মদের (সা.) দৌহিত্র হাসান ও হুসেনকে স্মরণ করেন যাত্রায় অংশ নেওয়া শোক বিহ্বল মানুষ। লাঠি, নকল তলোয়ার নিয়ে চলে যুদ্ধ যুদ্ধ খেলা।

প্রতিবারের মতো এ বছরও অসংখ্য মানুষ এ শোক যাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সকাল থেকেই শোকযাত্রা দেখতে পথের দু’ ধারে জমায়েত হয়েছিলেন নানা বয়সী মানুষ। মিছিল ঘিরে ছিল কড়া নিরাপত্তা। কলকাতা পুলিশের কর্তারাও হাজির ছিলেন মিছিলের শুরুতে। উপস্থিত ছিল বিরাট পুলিস বাহিনীও।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
আরডি
সম্পাদনা: রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান