১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৮:৫৯ পিএম BDST banglanew24
26 May 2012   09:08:52 PM   Saturday BdST
E-mail this

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের পরিবহন ধর্মঘট প্রত্যাহার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ রুটে রফরফ নামের বাসের নতুন একটি পরিবহন সার্ভিস চালু হওয়ার প্রতিবাদে রোববার থেকে আহ্বান করা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে ধর্মঘট আহ্বান করা নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ বাস মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ঐক্যজোটের নেতাদের এক বৈঠকে ওই পরিবহন বন্ধের ঘোষণা দেওয়ার পর এ ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ বাস মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস বাংলানিউজকে জানান, রুট পারমিটের কোনো প্রকার তোয়াক্কা না করেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রফরফ নামক নতুন একটি পরিবহণ চলতে দেওয়ার কারণে গত বুধবার তারা সভা করে ২৭ মে থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়েছিল। বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে এলে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জরুরি সভা আহ্বান করে।

জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার শেখ নাজমুল আলম, ঐক্যজোটের সভাপতি মোক্তার হোসেন সহ বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসন রফরফ পরিবহন বন্ধের ঘোষণা দেন। পরে ঐক্যজোট নেতারাও প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ২৬, ২০১২
তানভীর হোসেন/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান