ঢাকা: আগামী ২০ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় এশিয়ান ট্যুরিজম ফেয়ার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এ মেলার আয়োজন করছে পর্যটন বিষয়ক ম্যাগাজিন ‘পর্যটন বিচিত্রা’।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) মেলায় সহায়তা করছে। মেলায় ২০০টি স্টল থাকবে। এতে ১৫টি দেশের পর্যটন সংস্থা ও এয়ারলাইন্স অংশ নেবে।
মেলা সম্পর্কে আয়োজক সংস্থার প্রধান সংগঠক মহিউদ্দিন হেলাল জানান, এ মেলার মাধ্যমে এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে, যা পর্যটনের উন্নয়নে সহায়ক হবে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ২, ২০১২
আইএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর