১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ২:০৯ পিএম BDST banglanew24
15 Jan 2013   11:02:29 AM   Tuesday BdST
E-mail this

একাত্তরের গণহত্যা নিয়ে নিউজার্সিতে সেমিনার


সাবেদ সাথী, নিউইংল্যান্ড করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একাত্তরের গণহত্যা নিয়ে নিউজার্সিতে সেমিনার

নিউইংল্যান্ড থেকে: বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা-ধর্ষণ-অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সম্প্রতি নিউজার্সির প্লেইন্স বরো সিটিতে আমেরিকান ছাত্র-ছাত্রী-শিক্ষক নিয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সেমিনার।

এ সেমিনারে ডেমোক্র্যাটিক পার্টি থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলম্যান ড. নূরন্নবী মূল বক্তব্য উপস্থাপন করেন।

বস্তুত তৃতীয় টার্মে দায়িত্ব পালনের জন্য ড. নবীর শপথ গ্রহণের পরই এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে নিউজার্সি অঙ্গরাজ্যের বিভিন্ন হাই স্কুলের চার শতাধিক শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ ছাত্র-ছাত্রী এবং শিক্ষক অংশ নেন।

বাংলাদেশের একাত্তরের গণহত্যা ছাড়াও এতে দারফুরের গণহত্যার উপর বক্তব্য রাখেন ড. জেরী ইহলিচ, রুয়ান্ডার গণহত্যার উপর বক্তব্য রাখেন ড. ইউজেনি মুখেশিমানা।

বাংলাদেশের গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ ঘটনা উপস্থাপনের সময় ড. নূরন্নবী যুদ্ধাপরাধীদের চলমান বিচারের পক্ষে অবস্থান নেওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। মানবতার প্রশ্নে, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একাত্তরের ঘাতকদের বিচার সম্পন্ন করা জরুরি বলেও উল্লেখ করেন ড. নবী।

বিশ্বব্যাপী গণহত্যার উপর সামগ্রিক আলোকপাত করেন ড. ভেরা গুডকিন এবং ড. ডন টোও।

নিউজার্সি কমিশন অন হলোক্যোস্ট এডুকেশন আয়োজিত তিন ঘণ্টার এ সেমিনার যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের গণহত্যার তথ্য পৌঁছে দিতে অপরিসীম ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন এ সেমিনারের আয়োজক সংস্থার প্রধান ড. পল উইঙ্কলার।

অংশগ্রহণকারী শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ ছাত্র-ছাত্রীরা নিজ নিজ স্কুলে ফিরে গিয়ে গণহত্যার ভয়াবহতার বিরুদ্ধে সহপাঠীদের সচেতন ও গণহত্যাকারীদের ঘৃণা করার শিক্ষা দেবে বলে সেমিনারে আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান