৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:২৭ পিএম BDST banglanew24
10 May 2012   07:53:41 PM   Thursday BdST
E-mail this

ঢাবি শিক্ষক নুর উদ্দিনে এখন খাগড়াছড়ির হাসপাতালে


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: ঢাকা থেকে গত সোমবার ‘নিখোঁজ’ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিষয়ের প্রভাষক নুর উদ্দিন আলো বুধবার দুপুর ১টার দিকে হঠাৎ দিঘীনালা থানায় গিয়ে হাজির হন।

এরপর তার অপহরণের বিষয়ে দুএকটি কথা বলেই তিনি অজ্ঞান যান। পুলিশ তাকে হাসপাতালে পাঠায়। পরে রাতে তাকে পুলিশ হেফাজতে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আল মাহফুজুল ইসলাম জানান, নুর উদ্দিন আলোর কথাবার্তায় বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। একক সময় তিনি একেক কথা বলছেন।

দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, তিনি নিজেই থানায় এসে অপহরণের কথা বলেন । এ সময় তার শরীরে কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুস সালাম জানান, অপহরণের পর শাহবাগ থানায় মামলা হয়েছে। বুধবার হঠাৎ করে দিঘীনালা থানায় গিয়ে তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন।

দুই জন শিক্ষক ও শ্বশুর বাড়ির আত্মীয় সাইয়েদুল বাকি তাকে অপরহণ করতে পারে বলে তিনি জানান। তবে তার অপহরণের ঘটনাটি ঢাবি এবং শাহবাগ থানায় জানানো হয়েছে। তারা এসে তাকে নিয়ে যাবেন বলে কথা হয়েছে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, তাকে গ্রেফতার দেখানো হয়নি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে খাগড়াছািড় সদর হাসপাতালেরর ৭নং কেবিনে চিকিৎসাধীন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎক ডা. সনজিত ত্রিপুরা জানান, বর্তমানে তিনি সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ১০, ২০১২
প্রতিবেদন: ইব্রাহিম শেখ / সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান