৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:১০ এএম BDST banglanew24
01 Oct 2012   07:43:27 PM   Monday BdST
E-mail this

আসছে প্রীতমের নতুন অ্যালবাম


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আসছে প্রীতমের নতুন অ্যালবাম

সংগীতাঙ্গনে প্রীতম অনেক পরিচিত নাম।সংগীতশিল্পী প্রীতমের অষ্টম একক অ্যালবাম `ভালো থেকো` গত ভালোবাসা দিবসে বের হয়েছিলো। অ্যালবামটির ১০টি গানের মধ্যে ৯টি গানের সুর ও কথা ছিল তার নিজের করা। আর একটি করে গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর, সেরা কণ্ঠের শুক্লা ও ক্লোজআপ ওয়ানের লিজা ।

আবারও প্রীতম তার নবম একক অ্যালবামের কাজ শুরু করেছেন। ইতোমধ্যেই অ্যালবামের বেশ কিছু গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

১০টি বিষয়ভিক্তিক গান দিয়ে সাজানো হয়েছে প্রীতমের এ অ্যালবামটি। সবগুলো গানের কথা, সুর এবং সংগীত পরিচালনা করেছেন প্রীতম নিজেই।

এ সম্পর্কে প্রীতম বাংলানিউজকে  বলেন, ‘আমি সমসাময়িক বিষয়কে ঘিরে গান করতে পছন্দ করি।এখনকার সময়ের নানা আলোচিত ঘটনা এবং মানবিক কিছু বিষয়ভিত্তিক গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামের গানগুলো। তবে এবারের গানের সুরের ক্ষেত্রে রকের পাশাপাশি স্প্যানিশের একটা মিশ্রণ থাকবে। আমি অনেক যত্ন করে গানগুলো করছি। আশা করি গানের কথা, সুর এবং কম্পোজিশনের ক্ষেত্রে এক ধরনের বৈচিত্র্য থাকবে।’

নাম ঠিক না হওয়া অ্যালবামটি কুরবানী ঈদের পর বের হবে । এছাড়া প্রীতমের একক অ্যালবামের পাশাপাশি তার ব্যান্ড স্লোগানের প্রথম অ্যালবাম ‘গেরিলা ১৯৭১’ একই সময়ে প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর। আর ব্যান্ডের অ্যালবামের  গানগুলোর কথা থাকবে এ সময়ের তরুণদেরকে ঘিরে ।

উল্লেখ্য, অডি বাজারে সচ্ছতার প্রচণ্ড অভাবের কারণে তার সর্বশেষ অ্যালবামটি বের করেছিলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান `গানওয়ালা` থেকে। তাই আগত নতুন দুটি অ্যালবামের গানের নাম, কথা এবং কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বের করবেন এ বিষয়ে বর্তমানে কিছুই বলতে চান না প্রীতম।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান