১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:২৫ পিএম BDST banglanew24
03 Feb 2013   05:54:36 AM   Sunday BdST
E-mail this

দুর্ঘটনার আরেক নাম ছোট যান !


এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দুর্ঘটনার আরেক নাম ছোট যান !

ময়মনসিংহ : যাতায়াতের মাধ্যম হিসেবে বর্তমান সময়ে ক্ষিপ্র গতিসম্পন্ন মোটর সাইকেল, প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশা ও এ ধরনের আকারে ছোট যানবাহনগুলো ময়মনসিংহে বেশ জনপ্রিয়। এর মধ্যে দ্রুত সময়ে সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে বাহন হিসেবে মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার গুরুত্ব বেড়েছে সাধারণ মানুষের কাছে।

কিন্তু এ গুরুত্বের বিপরীতে ছোট যানে চড়ার ভুল হিসেবে অনেককেই মারাত্মক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।

নিয়ন্ত্রণহীন বেপরোয়া গতিতে ছুটে চলা এবং আনাড়ি-অদক্ষ চালক দিয়ে মোটর সাইকেল কিংবা সিএনজি চালিত অটো রিকশা চালানোর ফলে ঝরে যাচ্ছে একেকটি তাজ প্রাণ। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

সূত্র মতে, ময়মনসিংহ শহরে প্রায় ৩ হাজার লাইসেন্সবিহীন মোটর সাইকেল দাপিয়ে বেড়াচ্ছে। সীমান্ত দিয়ে এসব মোটর সাইকেল শহরে প্রবেশ করছে। স্বল্প মূল্যে তরুণ-যুবকরা সেই মোটর সাইকেল নিয়ে নিজের জীবনকে বিপন্ন করে বেপরোয়া গতিতে পথ চলছে।

ড্রাইভিং লাইসেন্স না থাকলেও এবং হেলমেট না ব্যবহার করে মোটর সাইকেল চালানোর ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনা। মোটর সাইকেল দুর্ঘটনায় গত ছয় মাসে কতটি দুর্ঘটনা ঘটেছে এ বিষয়ে জেলা পুলিশ সঠিক কোন তথ্য দিতে না পারলেও বিভিন্ন সূত্র বলছে এ দুর্ঘটনায় কম করে হলেও ২০ জনের মৃত্যু হয়েছে।

লাইসেন্সবিহীন মোটর সাইকেলের দাপটে বেড়ানোর বিষয়ে ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, “লাইসেন্সবিহীন মোটর সাইকেল ধরতে নিয়মিত অভিযান চলছে।” মোটর সাইকেল আরোহীর হেলমেট পড়ার বিষয়েও সচেতনতা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

জানা গেছে, বিদায়ী বছরের নভেম্বর ও ডিসেম্বরে ময়মনসিংহে দু’টি মোটর সাইকেল দুর্ঘটনা সবার হৃদয়কে দারুণভাবে নাড়া দেয়। মৃত্যু শোক স্পর্শ করে কাছের মানুষ থেকে দূরের মানুষকেও।

এর মধ্যে গত ২১ ডিসেম্বর শহরের ময়নামোড় এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন মোটর সাইকেল আরোহী সুমন (৩০) ও তার স্ত্রী নাসরিন (২৭)। নিহত সুমন গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধুভূষণ দাসের পুত্র ছিলেন।

৩ নভেম্বর ঢাকায় যাবার পথে ময়মনসিংহের ভালুকায় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন জেলা আওয়ামীলীগ সভাপতি ও ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য প্রিন্সিপাল মতিউর রহমানের কনিষ্ট পুত্র ডা. মুশফিকুর রহমান শুভ।

এছাড়া গত বছরের ৪ ডিসেম্বর রাত সাড়ে ১১ টার দিকে শহরের নতুন বাজার মোড় এলাকায় ইসলাম পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন আব্দুল মোমেন (৪৫) নামের এক মোটর সাইকেল আরোহী।

চলতি বছরের ২৫ জানুয়ারি রাত সোয়া ১১ টার দিকে এ নতুন বাজার মোড়েই বিপরীত মুখ থেকে আসা একটি ট্রাকের চাপায় নিহত হন সদর উপজেলার উজানবাড়েরা গ্রামের আতাউর রহমান মানিক (৪০)।  

জানা গেছে, ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে সিএনজি চালিত অটো রিকশার দৌরাত্ম বেড়েছে। ময়মনসিংহ শহর এমনকি জেলার আঞ্চলিক সড়কেও বাণিজ্যিকভাবে চলছে অপেক্ষাকৃত এ ধরনের ছোট যান।

সর্বশেষ গত ১৫ জানুয়ারি বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝাউগড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী।

আশঙ্কাজনক হারে এ ধরনের অপ্রত্যাশিত দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ত্রিশাল উপজেলা শাখার সভাপতি খোরশেদ আলম মুজিব।

তিনি বাংলানিউজকে বলেন,‘অদক্ষ চালক এবং নিয়ন্ত্রণহীন চালনার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের উদ্যোগী হওয়া প্রয়োজন।’

সব ধরনের দুর্ঘটনা কমাতে জনসচেতনতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন খোরশেদ আলম মুজিব।

বাংলাদেশ সময় : ০৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান