খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১২ উদযাপিত হয়েছে। পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় টাউন হল থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
সেখানে এক আলোচনা সভায় পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহাব উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুস সালাম।
আলোচনা সভা শেষে শহরের কুমিল্লাটিলার ১৮ আনসার ব্যাটালিয়নের সদরদপ্তর পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর