৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:১২ পিএম BDST banglanew24
30 Jan 2013   06:05:16 PM   Wednesday BdST
E-mail this

ট্রাক চালক ও হেলপার হত্যা

খুলনা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ


খুলনা ও যশোর জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ট্রাক চালক ও হেলপার হত্যার প্রতিবাদে খুলনা-ঢাকা মহাসড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।

বুধবার দুপুর ৩টা থেকে বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

নিহত ট্রাক চালক খুলনার দৌলতপুর থানার মানিকতলা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল (৩৬) ও হেলপার একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে সোহান (২৬)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বাংলানিউজকে জানান, “অজ্ঞাত দুর্বৃত্তরা এ দু’জনকে হত্যার পর লাশ ট্রাকের মধ্যে পলিথিন দিয়ে ঢেকে রেখে পালিয়ে গেছে।” বসুন্দিয়া এলাকায় ট্রাকের মধ্য থেকে এ দু’জনের লাশ উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বসুন্দিয়া ফাঁড়ি পুলিশ যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকটি উদ্ধার করে বলে জানান, যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান।

এরপর পুলিশ লাশ দু’টি ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। একইসাথে ট্রাকটি ( খুলনা মেট্রো ট -১১-০৫৬৭) যশোর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কি কারণে এদের হত্যা করা হয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ।

এ বিষয়ে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বয়রা জংশনের সভাপতি আলমগীর হোসেন বাদশা বাংলানিউজকে বলেন, “মঙ্গলবার গভীর রাতে যশোরের বসুদিয়া এলাকায় ডাকাতের কবলে পড়ে ট্রাক চালক শহিদুল ও হেলপার সোহাগ। ডাকাতরা তাদের গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছি।”

তিনি আরও বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত এ অবরোধ চলবে।”

এদিকে খুলনা-যশোর-ঢাকা মহাসড়কে গাছের গুড়ি ফেলে শ্রমিকদের অবস্থান নেওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
মুন্না/মিলন/সম্পাদনা: মীর সানজিদা আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান