৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:০৬ পিএম BDST banglanew24
22 Sep 2012   05:47:55 PM   Saturday BdST
E-mail this

আয়কর মেলায় রাজস্ব আদায়ে রেকর্ড


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আয়কর মেলায় রাজস্ব আদায়ে রেকর্ড

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আয়কর মেলা-২০১২ থেকে ৮৩১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আদায়কৃত এ রাজস্ব গত বছরের মেলায় সংগৃহীত রাজস্বের প্রায় দ্বিগুণ। একই সঙ্গে এবারের মেলা থেকে নতুন কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন ১৬ হাজার ২শ’ ৮৭ জন ব্যক্তি। দেশের ১৮টি স্থানে অনুষ্ঠিত মেলায় কর সংক্রান্ত সেবা নিতে এসেছেন কর দিতে আগ্রহী ৩ লাখ ২৭ হাজার ৫২৩ জন।

শনিবার করমেলার সমাপনী দিনে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে মেলা প্রাঙ্গণে এনআরবি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

এ তথ্য দেন এনবিআর সদস্য ও মেলা আয়োজক কমিটির সভাপতি এম কাদের সরকার। তিনি জানিয়েছেন, বিকেল ৪টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ উপাত্ত পাওয়া গেছে। রাজস্ব আদায়ের প্রকৃত পরিমাণ ও সেবা গ্রহণকারীর সংখ্যা আরো বেশি হতে পারে বলে জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ড. নাসির উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
এসআর/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান