৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:২৩ এএম BDST banglanew24
08 Oct 2012   01:37:27 PM   Monday BdST
E-mail this

জাপা সাংসদ গোলাম রেজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা


সিনিয়র করেসপন্ডেট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাপা সাংসদ গোলাম রেজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
ফাইল ছবি

চট্টগ্রাম : সাতক্ষীরা-৪ আসনের জাতীয় পার্টির বহিষ্কৃত সাংসদ এইচ এম গোলাম রেজা`র বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে এক`শ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে কুরূচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে দলের সহযোগী সংগঠন জাতীয় ছাত্রসমাজের নগর শাখার সাবেক সদস্য সচিব আবু তাহের বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো.হাসানুল ইসলামের আদালতে মামলাটি দায়ের হয়েছে।

মামলায় বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মৃদু্ল কান্তি গুহ বাংলানিউজকে বলেন, `আদালত মামলার এজাহারে আনা অভিযোগ আমলে নিয়ে কোতয়ালী থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।`

আগামী ১৮ ডিসেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

মামলার বাদি আবু তাহের বাংলানিউজকে জানান, বহিষ্কৃত সাংসদ এইচ এম গোলাম রেজা সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সম্পর্কে কুরুচিপূর্ণ, মিথ্যা ও বানোয়াট বিভিন্ন বক্তব্য দিয়েছেন।

গোলাম রেজার এসব বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে তিনি দন্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মামলাটি দায়ের করেছেন।

সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সাংসদ গোলাম রেজা দলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন। এসব বক্তব্য নিয়ে দলের ভেতর তোলপাড় শুরু হয়।

এর এক পর্যায়ে গত সপ্তাহে এইচ এম গোলাম রেজাকে দলের প্রেসিডিয়াম এবং সংসদীয় দলের হুইপের পদ থেকে অব্যাহতি দেন চেয়ারম্যান এরশাদ। এরপর ঢাকার মীরপুরে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাসায় হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ সাংসদ এইচ এম গোলাম রেজাকে দল থেকে অব্যাহতি দিয়ে তার সংসদ সদস্য পদ খারিজের জন্য নির্বাচন কমিশনে চিঠি দেন এরশাদ।

বাংলাদেশ সময়: ১৩ ২৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১২ 

আরডিজি/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান