৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:২০ পিএম BDST banglanew24
03 Aug 2012   02:08:15 PM   Friday BdST
E-mail this

প্রধানমন্ত্রীর নির্দেশেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা: রফিকুল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রধানমন্ত্রীর নির্দেশেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা: রফিকুল
ছবি: হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। খালেদা জিয়াসহ দলের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশের প্রধান বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে চাইছেন তিনি।

শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয় নেতাদের বিরুদ্ধে অবৈধ চার্জশিট প্রত্যাহারের দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

জাতীয় নেতাদের বিরুদ্ধে চার্জশিট প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি সরাসরি অভিযোগ করে ব্যারিস্টার রফিক আরো বলেন, দেশ এখন চরম সঙ্কটের মুখোমুখি। সমগ্র দেশ দুর্নীতির সর্বগ্রাসী আক্রমণের শিকার।  

অন্তবর্তীকালীন সরকার প্রসঙ্গে ব্যারিস্টার রফিক বলেন, সরকার অন্তবর্তীকালীন সরকারের কথা বলে বিএনপিকে একত্রিত করতে চাইছে। অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে নিঃস্ব করতে চাইছে। এমন পরিস্থিতি তৈরি করে গণ আন্দোলনকে থামিয়ে রাখতে চায় তারা। সেজন্য তারা ছলচাতুরি শুরু করেছে।

ব্যারিস্টার রফিক বলেন, একদিকে রাজনৈতিক কারণ দেখিয়ে নিজেদের সব মামলা প্রত্যাহার করছে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি নেতাদের নামে দিচ্ছে মিথ্যা মামলা। কিন্তু এসব সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।    

ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহর নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন প্রমুখ।      

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘন্টা, ০৩ আগস্ট, ২০১২
এসকেএস/এসআর/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজুরম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান