৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:৪৩ পিএম BDST banglanew24
31 May 2012   11:18:25 PM   Thursday BdST
E-mail this

র‌্যাব-১০ কার্য্যালয়ের সামনে থেকে কঙ্কাল উদ্ধার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ধলপুরে অবস্থিত র‌্যাব-১০ কার্য্যালয়ের সামনে থেকে মাথার খুলিসহ একটি কঙ্কাল উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বিকেল ৫টায় র‌্যাব কার্য্যালয়ের সামনের সড়কের ওপারে একটি ডাস্টবিন থেকে কঙ্কালটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মাহফুজুর রহমান।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাসেম বাংলানিউজকে জানান, কঙ্কালটি খোলা জায়গা থেকে উদ্ধার করা হয়। এটি ৯/১০ বছরের পুরনো বলে তার ধারণা।

ময়নাতদন্তের জন্য কঙ্কালটিকে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মে ৩১, ২০১২
এমকে/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান