১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:২২ পিএম BDST banglanew24
23 May 2012   07:37:12 PM   Wednesday BdST
E-mail this

বিজেএমসির কাছে ব্রাদার্সের হার


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিজেএমসির কাছে ব্রাদার্সের হার
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে পঞ্চম জয় পেয়েছে টিম বিজেএমসি। বুধবার প্রথম ম্যাচে বাঙ্গুরা ইসমাইলের জোড়া গোলে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিন মিনিটে পেনাল্টি থেকে ইসমাইল বাঙ্গুরার গোলে এগিয়ে যায় বিজেএমসি। নিজেদের বক্সে ব্রাদার্স মিডফিল্ডার দিদারুর আলম বিজেএমসির নাইজেরিয়ান স্ট্রাইকার আব্দুল রশিদকে অবৈধভাবে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

৬ মিনিটে বাঙ্গুরার আরেক গোলে ব্যবধান দ্বিগুণ হয় বিজেএমসির। ডানপ্রান্ত থেকে আজাগুন আব্দুল রশিদের চিপ থেকে দুর্দান্ত হেডে ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়–য়াকে পরাস্ত করেন তিনি।

১৮ মিনিটে ব্যবধান কমায় ব্রাদার্স ইউনিয়ন। নাইজেরিয়ান ওলালেকান জোসুয়ার পাস থেকে মিডফিল্ডার জামাল হোসেন দূরপাল্লার শটে নিশানাভেদ করেন।

বিরতির আগেই শফিউল ইসলামের গোলে ব্যবধান ৩-১ এ উন্নীত করে বিজেএমসি। ৪২ মিনিটে ইসমাইল বাঙ্গুরার স্কয়ার পাস থেকে দ্বিতীয় পোস্ট দিয়ে বল গন্তব্যে পাঠিয়ে দেন এই উইংগার। ৭২ মিনিটে নিশানাভেদে ব্যর্থ হলে হ্যাট্রিক বঞ্চিত হন বাঙ্গুরা। পোস্টে নেওয়া তার শট পাঞ্চ করে রক্ষা করেন গোলরক্ষক উত্তম।

এ জয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে টিম বিজেএমসি। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে ব্রাদার্স।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘন্টা, মে ২৩, ২০১২

এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান