১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১০:৪০ এএম BDST banglanew24
19 Sep 2012   10:10:31 PM   Wednesday BdST
E-mail this

তৃতীয় এককের চারটি গান প্রস্তুত: শুভ


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তৃতীয় এককের চারটি গান প্রস্তুত: শুভ

২০০৬ সালের ডি রকস্টার এবং ২০০৮ সালের সাউথ এশিয়ান সুপারস্টার বিরতির পর নিজের তৃতীয় একক অ্যালবামের কাজ শুরু করেছেন।

নতুন এ অ্যালবামে মোট গান থাকবে নয়টি। ২টি গানে দ্বৈত কন্ঠ দিবেন টুম্পা। আর গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, জনি হক, শাহান কবন্ধ ও শুভ।আর গানগুলোর সুরকার এবং সংগীত পরিচালক হিসেবে কাজ করবেন প্রিন্স মাহমুদ, ফুয়াদ ও আমজাদ।

নতুন এ অ্যালবাম সম্পর্কে শুভ বাংলানিউজকে বলেন, “ আপাতত ৪টি গানের কাজ শেষ করেছি। গানগুলোর শিরোনাম হলো ‘বনভোজন’, ‘তোমার স্বপ্ন আছে বলেই’, ‘দৃষ্টি বহুদুর’ও ‘বৃষ্টি’।  এবারের অ্যালবামের গানগুলো নিয়ে আমি নতুনভাবে সবকিছু চিন্তা করেছি।আর গানগুলো হবে পপ রক ধরনের।”

প্রায় এক বছর পর এ অ্যালবামের কাজ শুরু করেছেন। দীর্ঘ বিরতি কারণ হিসেবে জানালেন,‘আমি একটা কর্পোরেট অফিসে চাকরি করি। তাছাড়া সম্প্রতি বিয়েও করেছি।তাই সবকিছু নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাতে হয়। তবে নতুন এ অ্যালবামে অনেক সময় দিচ্ছি। বলা যায়, অফিস শেষ করে যেটুকু সময় পাচ্ছি নতুন অ্যালবামের কাজে লাগানোর চেষ্টা করছি।”

শুভর এবারের অ্যালবামটিও বাজারে আসবে জি-সিরিজের ব্যানারে। ২০০৭ সালে শুভর প্রথম একক ‘রকার্স ইন‘ এবং ২০১১ সালে আসে দ্বিতীয় একক ‘অনেক কিছু’।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, সেপ্টেম্বর ১৯,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান